আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ ঃ মৌলভীবাজারের কমলগঞ্জে "নিরাপদ সড়ক চাই" (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপদেষ্টাবৃন্দের আইডি কার্ড বিতরণ এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কমলগঞ্জ উপজেলা বিআরডিবি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে ও হোসাইন আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, কমলগঞ্জ ইউসিসিএ সভাপতি মোঃ ছরওয়ার শোকরানা নান্না, কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাসুক মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি মাও: নুরুল মুত্তাকীন জুনায়েদ, মোহাম্মদ সুলতান এন্ড লতিফুন নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান দুরুদ মোহাম্মদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. রাসেল হাসান বখত। বক্তব্য রাখেন শাব্বির এলাহী, সভাপতি নির্মল এস পলাশ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত