আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: সংসদে উত্থাপিত চা শ্রমিকদের দৈনিক ৫শ টাকা মজুরি কার্যকর এবং শ্রম অধিদপ্তরের অবৈধ হস্তক্ষেপ ছাড়া চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চা শ্রমিকরা।
মঙ্গলবার সকালে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর চা বাগানের প্রধান ফটকের সামনে সাধারণ চা শ্রমিক ও ছাত্র যুবকবৃন্দের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন চা শ্রমিক নারী নেত্রী গীতা রানী কানু, মাধবপুর চা বাগানের শ্রমিক আশা কির্মী,লিপা কাহার গীতা,গায়েত্রী কৈরী,সোনামণি রাজবংশী, তিলকপুর চা বাগানের জনক লাল দেশয়োরা,গোপাল যাদব প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জাতীয় সংসদে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫শ টাকা করার প্রস্তাব উত্থাপিত হলেও তা পরবর্তীতে প্রত্যাহার করা হয়, যা চা ,শ্রমিকদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। তাই অবিলম্বে চা শ্রমিকদের দৈনিক ৫শ টাকা মজুরি কার্যকর করার দাবি জানান তারা।
এসময় বক্তারা মাধবপুর চা বাগানের শ্রমিকদের টানা চার সপ্তাহের মজুরি বন্ধ থাকায় শত শত শ্রমিক পরিবার মানবেতর জীবনযাপন করছেন উল্লেখ্য করে অবিলম্বে তাদের বকেয়া মজুরি প্রদান সহ শ্রমিকদের সকল আইনসিদ্ধ পাওনা পরিশোধের দাবি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত