সরাইলে নতুন ইউএনও মীর কামরুজ্জামান কবিরে’র যোগদান

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ , ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 weeks আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মীর কামরুজ্জামান কবির।

মঙ্গলবার (২৫ আগষ্ট ) বিকেলে মীর কামরুজ্জামান কবির কর্মস্থলে যোগদান করেন। এ সময় ফুলেল শুভেচ্ছায় তাকে স্বাগত জানান, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, মীর কামরুজ্জামান কবির যোগদানের আগে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি গাজীপুর।

তিনি প্রশাসন বিভাগের ৩৭তম বিসিএস ক্যাডার। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর কামরুজ্জামান কবির বলেন,সরাইল উপজেলায় ইউএনও হিসেবে সদ্য যোগদান করেছি।

এই উপজেলার মানও উন্নয়ন বৃদ্ধির লক্ষে সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি।

নতুন ইউএনও মীর কামরুজ্জামান কবিরে’র প্রতি উপজেলাবাসী প্রশাসনিক সেবা নিশ্চিতে ও উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমে তাঁর সহযোগিতা কামনা করেন।

মন্তব্য লিখুন

আরও খবর