
বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিনটি সাপ দেখা গেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলার করিডোরে সাপগুলো দেখা যায়।
এ তলাতেই শিক্ষামন্ত্রী ও সচিবের কার্যালয়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সকালে অফিসে এসে করিডোরে প্রথমে দুটি সাপ দেখতে পান তাঁরা। পরে আরও একটি সাপ দেখা যায়। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে কর্মচারীরা তিনটি সাপই মেরে ফেলেন। তবে সাপগুলো কোন প্রজাতির, তা জানা যায়নি।
এত উঁচু ভবনের ১৯ তলায় সাপ কীভাবে এল, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাঁদের ধারণা, ভবনের কোনো স্টোরেজে আরো সাপ থাকতে পারে।
এ নিয়ে তাঁরা আতঙ্কিত। ১৯ তলায় অফিস করেন এমন এক প্রোগ্রাম অফিসার বলেন, করিডোরে সাপের ছোটাছুটি দেখে কর্মকর্তা-কর্মচারীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। এত উঁচু ভবনে সাপ কীভাবে এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তিনি বলেন, ‘নিশ্চয়ই ভবনের ওপরের কোনো স্টোরেজে সাপ বাসা বেঁধে ডিম পেড়েছিল। সেই ডিম থেকে বাচ্চা ফুটে সাপগুলো বের হয়েছে।
বিষয়টি দেখতে ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মচারীদের বলা হয়েছে।’
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক