
খাগড়াছড়ির রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বর ও উভয় পক্ষের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
গতকাল রোববার (৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের থলিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, থলিপাড়া এলাকায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্যবিবাহের আয়োজন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাৎক্ষণিকভাবে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।
এ ঘটনায় মেয়েটির বাবা মো. মহিন উদ্দিন মানিক (৩৮) অপরাধ স্বীকার করায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বর ও উভয় পক্ষের অভিভাবকদের কাছ থেকে ভবিষ্যতে বাল্যবিবাহে জড়িত না হওয়ার বিষয়ে মুচলেকা নেওয়া হয়।
অভিযানকালে উপস্থিত ব্যক্তিদের বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং এর সামাজিক ও আইনগত পরিণতি সম্পর্কে সচেতন করা হয়।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহের আয়োজনের সত্যতা পাওয়া যায়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে বিয়েটি বন্ধ করা হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সরাইলে”৫জন শিক্ষক দিয়ে চলছে সরকারি স্কুলের শিক্ষার্থীদের পাঠদান
সরাইলে”৫জন শিক্ষক দিয়ে চলছে সরকারি স্কুলের...
কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা...
কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে...
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর চেষ্টার মামলায়...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির কৌশল’...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা...