
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা, জলাধারে মাছের পোনা অবমুক্তকরণ ও সফল মৎস্য উদ্যোক্তাদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মৎস্য পক্ষের উদ্ভোদন উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রবিবার (১৬ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ কার্যালয় সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতীর মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.মনসুর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প.প বিভাগ কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন।এ সময় বক্তব্য রাখেন, সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মনজুর কাদের ভূঁইয়া উপজেলা বিএনপির সভাপতি মো.আনিছুল ইসলাম ঠাকুর।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মোহাম্মদ আলী,সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার। সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন।
সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান। উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা জসিম উদ্দিন।বক্তারা বলেন,আমরা মাছে-ভাতে বাঙালি, এটাই আমাদের মূল পরিচয়।
মৎস্য সম্পদ আমাদের বড় একটি জাতীয় সম্পদ ছিল। কিন্তু নানা কারণে আজ এই খাতের অবক্ষয় ঘটেছে। আগে আমরা নিজেদের পুকুরের মাছ চাষ করে খেতাম, আর এখন বাজার থেকে মাছ কিনে খেতে হয়।
মৎস্য অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষীদের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা হয়।
পাশাপাশি মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল ৩ জন মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়। অফিস সহকারী মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সায়েদুর রহমান,মো. মেহদি হাসান পলাশ।ক্ষেত্র সহকারী, মো.মনিরুল ইসলাম মো. আলী হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সরাইলে”৫জন শিক্ষক দিয়ে চলছে সরকারি স্কুলের শিক্ষার্থীদের পাঠদান
সরাইলে”৫জন শিক্ষক দিয়ে চলছে সরকারি স্কুলের...
কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা...
কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে...
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
কমলগঞ্জে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ
শ্রীবরদী সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর চেষ্টার মামলায়...
তানোরে ৩য় শ্রেনীর শিশু কন্যাকে ধর্ষেনর...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির কৌশল’...
শেরপুরে , ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা...