
সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই ভক্তদের সঙ্গে নিজের নানা মুহূর্ত ভাগ করে নেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সোমবার (২৪ আগস্ট) মধ্যরাতে ফেসবুকে লাল রঙের একটি পোশাকে একগুচ্ছ ছবি প্রকাশ করলেন। যা নজর কেড়েছে নেটিজেনদের।
দেখা যায়, পাঁচটি ছবি প্রকাশ করেছেন অপু বিশ্বাস। রূপের পাশাপাশি তার পোশাকে ছিল নান্দনিকতা। লাল পোলকা ডট পোশাকে এদিন নিজেকে ধরা দেন। শুধু কি তাই? সঙ্গে জুড়ে দেন বার্তাও।
ছবিগুলো রাতেই তোলা। এতে হাস্যোজ্জ্বল ও ভিন্ন পোজ ক্যামেরাবন্দি হতে দেখা যায় অপুকে। রাতের আবহের এই ছবিগুলোর ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, ‘শান্ত রাত, সুন্দর স্বপ্ন। শুভরাত্রি!’। অর্থাৎ, তার এই নৈশবার্তায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের নির্মল প্রশান্তি ও সুন্দর স্বপ্নের শুভকামনা জানান নায়িকা।
পোস্টটি শেয়ার করার পরপরই তা নেটিজেনদের নজর কাড়ে; লাইক, কমেন্ট ও শেয়ারের বন্যা বয়ে যায়। তবে অপুর এই পোস্টের মন্তব্য ঘরে ভক্তদের ভালোবাসা ও প্রশংসার পাশাপাশি দেখা যায় নানা রসাত্মক ও কটাক্ষপূর্ণ মন্তব্যও।
চিত্রনায়িকা অপু বিশ্বাস। চ্ছবি- ফেসবুক।
উল্লেখ্য, অপু বিশ্বাস তার নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ের কাজে বেশ কিছুদিন ধরে নেপালে ছিলে। কাজের ফাঁকে ঘুরেছেন বেশ কয়েক স্থানেও।
মন্তব্য লিখুন
আরও খবর
ডেঙ্গু প্রতিরোধে কচুরীপানা পরিস্কারে নামলেন মেয়র প্রার্থী ইমদাদ
ডেঙ্গু প্রতিরোধে কচুরীপানা পরিস্কারে নামলেন মেয়র...
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল নেটওয়ার্ক
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল...
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক মেট্রো স্টেশন
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক...
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের দাবি হুতিদের
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের...