
জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে জশনে জুলুস, মুবারক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ বুধবার (২৬ আগস্ট) সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আহলে সুন্নাত ওয়াল জামা’আত নবীনগর উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইব্রাহিমপুর শাহ সুফি সৈয়দ আজমত উল্লাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি মুফতি মো. এনামুল হক কুতুবির সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এম. এ. মতিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান।
এ সময় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হোসেন টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজ, দেলোয়ার হোসেন সোহেল, নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ বিভিন্ন পর্যায়ের ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গ।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বর্ণাঢ্য জীবন, আদর্শ ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, মহানবী (সা.) শুধু মুসলিম উম্মাহর জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। তাঁর জীবনাদর্শে সত্য, ন্যায়, মানবতা, সাম্য, ভ্রাতৃত্ব, সহনশীলতা ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার শিক্ষা রয়েছে।
বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ন্যায়, শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
পরে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, কল্যাণ ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক