কমলগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে এক জনের মৃত্যু

প্রকাশিত: 7:01 pm , 15 August 2026, Saturday , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের লাগাটা নদীতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার ১৫ আগষ্ট দুপুর সাড়ে ১২ টায় স্থানীয় কয়েক জন ব্যক্তির সাথে লাগাটা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন মুন্সিবাজার ইউনিয়নের রুপসপুর গ্রামের আব্দুল মালিক।

সঙ্গে থাকা ব্যক্তিদের ভাষ্যমতে,মাছ ধরার সময় একপর্যায়ে তিনি প্রসব করার কথা বলে নদীর পাড়ে ওঠেন। পরে তিনি তাদের কাছ থেকে আনুমানিক ২০-২৫ হাত দূরে গিয়ে পানিতে নামেন।

এরপর তিনি পানিতে তলিয়ে যান বলে জানা গেছে। তখন সঙ্গের লোকজন তাকে উদ্ধার করলে তাকে মৃত অবস্থা পাওয়া যায়।