
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ ঃ কখন বিস্তৃর্ণ জুড়ে সাদা মেঘের আবরনে পরিস্কার অকাশ। মুহুর্তেই আবার আকাশ কালো করে ভারী বৃষ্টি। এই রোদ, এই বৃষ্টি যেন এখন প্রকৃতির নৃত্য সঙ্গি। এই আবহাওয়ার মধ্যে রাত্রি শেষে ভোরের আলো ফুটতেই কাঁধে ধানের চারা,হাতে কোদাল আর মুখে নতুন স্বপ্ন নিয়ে মাঠে ছুটছেন কৃষকরা। তারা পায়ের নিচে কাঁদা মাটিতে দাঁড়িয়ে একের পর এক ধানের চারা রোপণের দৃশ্য।
দূর থেকে তাকালে মনে হয়,যেন সবুজের এক বিশাল ক্যানভাস আঁকছেন তারা। মৌলভীবাজার জেলার কৃষি অধ্যুষিত কমলগঞ্জ উপজেলার মাঠগুলোতে এখন তাকালে দেখা যায় কৃষকদের প্রাণচঞ্চল। তাদের কর্মের ফলে মাঠ সমুহ সেজেছে সবুজের আবহে।
বর্ষার টানা বৃষ্টিতে জমিতে পর্যাপ্ত পানি থাকায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। সকাল থেকে বিকেল পর্যন্ত নারী-পুরুষ কৃষি শ্রমিকদের ব্যস্ত পদচারণায় মুখর হয়ে উঠেছে গ্রামের মাঠ। কোথাও বীজতলা থেকে চারা তুলে আনা হচ্ছে, আবার কোথাও সারিবদ্ধভাবে চারা রোপণ করছেন কৃষকরা।
প্রকৃতি আর মানুষের পরিশ্রম যেন একসঙ্গে মিলেমিশে নতুন এক সম্ভাবনার গল্প লিখছে। গত আউশ মৌসুমে উপজেলার অনেক কৃষকই ব্যাংক থেকে ঋণ ও অগ্রীম লগ্নী নিয়ে চাষবাদ করেছিলেন। আশায় বুক বেঁধে ছিলেন ফসলের আয় দিয়ে ঋণ শোধ করে আয় দিয়ে পরিবার নিয়ে সুখে শান্তিতে সংসার চলবে। তা আর হয়ে উঠেনি।
বন্যার পানি ভাসিয়ে নিয়ে গিয়েছে তার শ্রম, স্বপ্ন আর বিনিয়োগ। তাদের স্বপ্ন বানের পানির কাঁদা মাটিতে চাপা পড়েছিল। এ যেন কৃষকের বুকের চাপা কান্না। সেই বুকের চাপা কান্নাকে অদুরে ঠেলে ফেলে আবারো ঘুরে দাঁড়ানোর জন্য কৃষকরা মাঠে কোমর বেঁধে নেমেছেন।
বন্যায় আউশ ফসল নষ্ট হওয়ার পর আমন ধানই এখন তাদের ঘুরে দাঁড়ানো প্রধান অবলম্বন। উপজেলার কমলগঞ্জ পৌরসভা,কমলগঞ্জ সদর,আদমপুর,ইসলামপুর,মুন্সিবাজার,পতনউষার,রহিমপুর,শমসেরনগর,মাধবপুর ও আলীনগর ইউনিয়নের বিস্তীর্ণ কৃষিজমি ঘুরে দেখা যায়, আমন রোপণের কাজে এখন কৃষকদের দম ফেলারও সময় নেই।
নির্ধারিত সময়ের মধ্যে রোপণ শেষ করতে অনেকে পরিবারের সদস্যদের নিয়েও মাঠে কাজ করছেন। শ্রমিক সংকট থাকলেও থেমে নেই চাষাবাদ। কারণ, কৃষকদের বিশ্বাস সময়মতো চারা রোপণ করতে পারলে ফলনও ভালো হবে।
কৃষক আজাদুর রহমান বলেন, প্রকৃতি অনেকটাই সহায় হয়েছে। সময়মতো বৃষ্টি হওয়ায় সেচের খরচ কমেছে। এতে উৎপাদন ব্যয়ও কিছুটা কম হবে।
অপর কৃষক দুরুদ আলী বলেন, প্রকৃতি সহায় হলে কি হবে, সার, শ্রমিকের মজুরি এবং অন্যান্য কৃষি উপকরণের দাম নিয়ে কিছুটা দুশ্চিন্তা ফেলেছে,তবে আমাদেরতো আর কিছুই করার নেই,তাই ভালো ফলনের আশায় ছেলেদের নিয়ে মাঠে কাজ করছি।
বুক ভরা কষ্ট নিয়ে কৃষক মোশারফ বলেন, ব্যাংক থেকে লোন নিয়ে টমেটো চাষ করেছিলাম। কিন্তু বন্যায় পানি সবকিছু ধ্বস করে দিয়ে গেছে। অবশিষ্ট বলতে কিছুই আর নাই। কিন্তুু হাত বসে থাকলে তো হবেনা। এই মাঠইতো আমাদের সব কিছু,তাই আবারো মাঠে নেমে পড়েছি।
গত ৮ জুন পাহাড়ী ঢলে ধলাই নদীতে পানি বৃদ্ধি পেয়ে ইসলামপুর ইউনিয়নের মখাবিলে প্রতিরক্ষা বাঁধের ২টি স্থানে ভাঙ্গন দিয়ে বন্যা দেখা দেয়। বন্যার পানিতে উপজেলার ৩শ হেক্টর আউশ ফসল,৭০ হেক্টর বীজতলা ও ৫০ হেক্টর সবজি নষ্ট হয়ে গিয়ে ছিল। এতে প্রায় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়ে ছিল।
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.রকিবুল ইসলাম জানান,আমনের চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ১৬ হাজার ৫৫৩ হেক্টর। এখন ও আউশের ধান পুরোধমে মাঠ থেকে কাটা শেষ হয়নি।
তাই আমন রোপন ও সম্পূর্ণ ভাবে শুরু হয়নি। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ৫০ জন কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি (পটাশ) সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত কারিগরি পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।
আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৭৯ হাজার ২৩৩ মেট্রিক টন আমন ধান উৎপাদনের আশা করছি।
কৃষি বিভাগের এমন আশাবাদের সঙ্গে সুর মিলিয়েছেন কৃষকরাও। তাদের বিশ্বাস, প্রকৃতি যদি শেষ পর্যন্ত সহায় থাকে এবং বড় ধরনের কোনো বন্যা, অতিবৃষ্টি কিংবা রোগবালাই আঘাত না আনে, তাহলে আমন মৌসুমে ভালো ফলন হবে।
আজ যে মাঠে কৃষকদের ঘামে ভিজছে মাটি, কয়েক মাস পর সেই মাঠই সোনালি ধানের শীষে ভরে উঠবে। আর তখন এই সবুজ মাঠই সোনালী রংঙ্গে সাজবে। এই রংই হয়ে উঠবে কৃষকের হাসি, স্বপ্ন আর সাফল্যের প্রতীক।
মন্তব্য লিখুন
আরও খবর
ডেঙ্গু প্রতিরোধে কচুরীপানা পরিস্কারে নামলেন মেয়র প্রার্থী ইমদাদ
ডেঙ্গু প্রতিরোধে কচুরীপানা পরিস্কারে নামলেন মেয়র...
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল নেটওয়ার্ক
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল...
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক মেট্রো স্টেশন
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক...
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের দাবি হুতিদের
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের...