
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনউষার-তারাপাশা সড়কে ২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজ শেষ হওয়ার এক মাসের মধ্যেই উঠতে শুরু করেছে কার্পেটিং।
প্রায় এক কিলোমিটার অংশে ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় মানুষ। কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার ও তদারকির অভাবের অভিযোগ তুলে গত ৬ আগস্ট এলজিইডির নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির আওতায় পতনউষার-তারাপাশা সড়কের এয়ারপোর্ট টু তারাপাশা অংশের মেরামত কাজের জন্য ২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়নের দায়িত্ব পান ‘সাইফুল এন্টারপ্রাইজ’।
ঠিকাদারি প্রতিষ্ঠানটি গত মার্চ মাসে কাজ শুরু করে এবং জুলাই মাসে কাজ সম্পন্ন করে। তবে স্থানীয়দের অভিযোগ, কাজ শুরুর প্রাথমিক পর্যায় থেকেই নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে।
এলাকাবাসী জানান, ঠিকাদার নিম্নমানের বিটুমিন, পাথর ও ইটের খোয়া ব্যবহার করে কাজ শেষ করেন। ফলে কাজ সমাপ্তির এক মাসের মধ্যেই হালকা বৃষ্টিতেই সড়কের কার্পেটিং উঠে যায়।
সড়কটির পালপুর অংশে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দ। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বিঘিœত হচ্ছে যান চলাচল ।
পতনঊষার বাজার ব্যাবসায়ী সাজিদুর রহমান সাচ্চু জানান, কাজটি নিম্নমানের হওয়ায় কয়েকদিনের মধ্যে কার্পেটিং উঠে গেছে। এতে করে সড়কটি সংস্কারের পরেও আগের মতো।
যানবাহন চলাচল ও মানুষ যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
জয়নাল আহমেদ জানান, ঠিকাদার নিম্নমানের কাজ করায় কয়েকদিনের মাথায় কার্পেটিং উঠে গেছে। আমরা কাজের মান নিয়ে অভিযোগ করলে ওআমাদের কথা শুনেনি।
ঠিকাদারি প্রতিষ্ঠান সাইফুল এন্টারপ্রাইজ এর কন্টাক্টর সুয়েলের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি এনিয়ে কথা বলতে রাজি হননি।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, রাস্তার কাজ নিয়ে আমি উপজেলা পরিষদের মাসিক সভায় কথা বলেছি।
একইসাথে অনুরোধ করেছি, রাস্তার কার্পেটিং এর কাজে পূর্ণ মেরামত না করে দেওয়া পর্যন্ত, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল পরিশোধ না করার জন্য।
কমলগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাইফুল আজম বলেন, নিম্নমানের মালামাল ব্যবহার করে কাজ করা হয়নি। কাজ ম্যানুয়্যালী করা হয়েছে।
বিটুমিন ওভারহিট হয় তাহলে বিটুমিনের আটা গলে যায়। তখন বৃষ্টির পানি যখন রাস্তার উপর জমে থাকে খুব সহজে ক্ষতিগ্রস্থ হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ডেঙ্গু প্রতিরোধে কচুরীপানা পরিস্কারে নামলেন মেয়র প্রার্থী ইমদাদ
ডেঙ্গু প্রতিরোধে কচুরীপানা পরিস্কারে নামলেন মেয়র...
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল নেটওয়ার্ক
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল...
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক মেট্রো স্টেশন
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক...
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের দাবি হুতিদের
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের...