কমলগঞ্জে বন কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ , ২৭ জুলাই ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে বন বিভাগের পরিচালিত আইনানুগ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে একদিকে যেমন বনভূমি পুনরুদ্ধারের কার্যক্রম চলছে, অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য প্রচারকে ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক।

সংশ্লিষ্টদের অভিযোগ,প্রকৃত তথ্য আড়াল করতে স্থানীয় একটি প্রভাবশালী ভুমি জবরদখলকারী ভোট শিকারী রাজনৈতিক ব্যক্তিত্ব ও অতি উৎসাহী চক্র বন কর্মকর্তাদের বিরুদ্ধে জনমত তৈরির অপচেষ্টা চালাচ্ছে। যার ফলে সরকারী জবরদখলকৃত বন ভূমি উদ্ধার অভিযানকে ব্যাহত করছে।

উচ্ছেদ অভিযানের পর বিভিন্ন মাধ্যমে ১২শ টি ফলন্ত কমলা (রোপীত মালটা)গাছ কেটে ফেলার দাবি ব্যাপকভাবে প্রচার করা হয়। তবে তদন্ত ও মাঠপর্যায়ের তথ্য যাচাইয়ে দেখা যায় জবর দখলকৃত বন ভূমিতে কর্তনকৃত গাছের সংখ্যা (মোথা গনণা করে মালটা ও কমলা গাছ দেখা গেছে ৬শ২৫টি) সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনাটি দেশের সংবাদ মাধ্যমে ব্যাপক প্রচারে আলোড়ন সৃষ্টি করলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় গত ২২ জুলাই সিলেট বিভাগীয় কার্যালয় থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান (যুগ্মসচিব)কে তদন্ত কমিটির প্রধান করে ও সিলেট বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আব্দুর রহমান এবং অতিরিক্ত জেলা রাজস্ব কর্মকর্তা (এডিসি রেভিনিউ)শাহিনা আক্তার ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। উচ্চপর্যায়ের ঘটিত তদন্ত কমিটিও ২৩ জুলাই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অনুসন্ধানে জানা যায় , আদমপুর বন বিটের বন ভূমি (আন সার্ভে) ১৩ হাজার ৮০ হেক্টর। তা রক্ষায় রয়েছেন একজন বিট কর্মকর্তা চার জন বন প্রহরী ও ৮৬ টি ভিলেজার পরিবার। কোন প্রকার সরকারী অনুমোদন ছাড়াই রাজকান্দি বন রেঞ্জের আওতাধীন আদমপুর,কামারছড়া ও কুরমা বন বিটের ৬ হাজার একর বনভূমিতে ভিলেজার ও প্রভাবশালী জবরদখলকারীরা ব্যক্তি উদ্যোগে আদমপুর বন বিটের বড়জুড়ি, পেকির মাথা, জগাই মাথা,জগাই, ডাইনর গাং, লালছড়ি বাঘাছড়া, ডালুয়াছড়া, রানি, আলামবাড়ি, লাউয়াছড়া ও ডাইনের সম্পদ এলাকায় প্রায় ৪ হাজার একর বনভূমিতে পান চাষ।

কামারছড়া বন বিটের রাঙ্গিছড়া, দিনাতের বাড়ি, ছাগলডেমা, এরাব টিলা ও জ্বালানি টিলা এলাকায় ১ হাজার একরেরও বেশি বনভূমি পান চাষের আওতায় এসেছে। এছাড়া কুরমা বন বিটের কেতলাং, পেকি-১, পেকি-২, প্রকাশ ও ফিকল এলাকায় প্রায় ১ হাজার একর বনভূমিতে পান জুম গড়ে তোলা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা প্রীতম বড়–য়া যোগদান করার পর থেকে বন বিভাগের জবরদখল কৃত ভুমি উদ্ধার অভিযান শুরু করে ২০২৫ সালের ২ ডিসেম্বর কামারছড়া বিটে পরিচালিত অভিযানে ৬.০০ শতক বনভূমি উদ্ধার করে অবৈধভাবে নির্মিত একটি নতুন টিনের ঘর উচ্ছেদ, ৫ ডিসেম্বর আদমপুর বিটে ১০০.০০ শতক বনভূমি থেকে পানের বরজ অপসারণ ,২০২৬ সালের ৫ জানুয়ারি কামারছড়া বিটে ৫০.০০ শতক বনভূমি দখলমুক্ত করে অবৈধ টিনের ঘর উচ্ছেদ করা ,১১ মার্চ আদমপুর বিটে ৫০.০০ শতক বনভূমিতে সৃজিত পানের বরজ ,একই বিটে ২৫ মে ৫০.০০ শতক বনভূমি এবং ৭ জুলাইকুরমা বিটে ৩.২৯ হেক্টর (৮১২.৬৩ শতক) সংরক্ষিত বনভূমি থেকে অবৈধভাবে গড়ে তোলা পানের বরজ উচ্ছেদ করা হয়।

সবশেষে ১৬ জুলাই আদমপুর বিটে পরিচালিত বৃহৎ যৌথ অভিযানে ৫.০০ একর (৫০০ শতক) সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে সৃজিত মাল্টা, কমলা ও আনারসের বাগান, মাছের ঘেরসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বন বিভাগ সুত্রটি আরো জানান,এদিকে ঠিলাগাঁও নসবা রোড এলাকায় ইকো রির্সোটে জবরদখলকৃত ৬৬.৬০ একর ও কালিছালি এলাকায় ২৩.৪৭ একর ভূমি উদ্ধারের চেষ্টা করলে জবরদখলকারী প্রভাবশালী চক্র কর্তৃক বাঁধা প্রাপ্ত ও রোষানলে পড়েন।

অন্যদিকে, ২৪ জুন ২০২৬ দলই চা বাগানসংলগ্ন এলাকায় চা বাগানের গাছ কর্তন ও কাঠ পাচারের অভিযোগ তদন্ত করে সহকারী বন সংরক্ষক ও রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ক্ষয়ক্ষতির বিপরীতে ৯ লাখ ৪ হাজার ৩৭৬ টাকা সরকারি রাজস্ব আদায় করেন।

এদিকে মালটা বাগান উচ্ছেদের পর সরেজমিন অনুসন্ধান এবং বন বিভাগের তথ্য পর্যালোচনায় বেশ কিছু অসংগতি সামনে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরাধীকারী সুত্রে বন ভিলেজার হিসাবে মহিব উল্ল্যা সংরক্ষিত বনভূমিতে(সমতল) চাষাবাদ করার জন্য আড়াই একর ভূমি অলিখিত ভাবে ভোগ দখল করার সুযোগ পায়। (যা বন ভিলেজার হিসাবে খাসিয়া ৫২ ও বাঙ্গালী ৩৪ সহ ৮৬ পরিবারের সকলই ভোগ দখল করছেন)।

মুহিব উল্ল্যার পুত্র আলীম উল্ল্যা কর্মসুত্রে ঢাকায় অবস্থান করলে ও বাড়ী এসে পিতার নামীয় বন ভিলেজার হিসাবে অলিখিত ভাবে ভোগ দখলের বাহিরে কোন প্রকার অনুমোদন ছাড়াই আরো প্রায় ৫ একর ভূমি প্রায় ৮ বছর পূর্বে কৌশলে দখলে নিয়ে মালটা , কমলা ,নাগা মরিছ ও কলার আবাদ করেন।

এসব আবাদকৃত জমির পাশেই টিলা কেটে পুকুর তৈরী করে মাছ চাষ করেন।

সম্প্রতি আলীম উল্ল্যা ও তার পিতা বাড়ীর ভেতরে আরো একটি গর্ত খনন কাজ শুরু করলে আদমপুর বন বিটের টহল দল দেখতে পেয়ে বিট কর্মকর্তা অর্জুন দস্তগীরকে নিয়ে গর্ত খননে বাঁধা দিলে তারা বন কর্মী শাহিনুর আলমকে আহত করে ও বন কর্মী শাহ আলমের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয়া চেষ্টা করে।

এই ঘটনায় বন ভিট কর্মকর্তা বন আইনে মামলা দায়ের করে। এই ঘটনার পর পরই বন বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে মালটা বাগান ও ফিসারীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এই উচ্ছেদ ঘটনার পর পরই স্থানীয় ভুমি জবরদখলকারী ও রাজনৈতিক কর্মীদের সহযোগিতায় আলীম উল্ল্যা ও তার পরিবার বন কর্মকর্তাদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তোলেন। তবে পরিবারের সদস্যদের বক্তব্যে গাছের সংখ্যা, ক্ষয়ক্ষতির পরিমাণ ও কথিত চাঁদার অঙ্কে অসামঞ্জস্য পাওয়া গেছে।

আলীম উল্ল্যা ও পরিবারের অভিযোগ, চাঁদা না দেয়ায় বন বিভাগ গাছ কেটেছে। কত টাকা চাঁদা চেয়েছে জানতে চাইলে এ নিয়ে ও তৈরি হয়েছে ধোঁয়াশা।

কেননা, আলীম উল্ল্যাহর স্ত্রী সালমা বেগম বলছেন, ৫০ হাজার টাকা চাঁদা চেয়েছে। এদিকে আলিম উল্ল্যা বলেন, ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছ

মন্তব্য লিখুন

আরও খবর