
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): মাদক, অনলাইন জুয়া এবং দাঙ্গা প্রবনতা বেড়ে চলছে।ডাকাতি, চুরি, বিদ্যুতের লোডশেডিং, ফার্মেসিতে ডাক্তারি,রাস্তা দখল যানজট বাড়ছে। এসব বন্ধে প্রশাসনিক এবং সামাজিক উদ্যোগ বাড়ানো হচ্ছেনা। ফলে সমাজে অস্থিরতা দেখা দিয়েছে।
মাদকদ্রব্যের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা সভায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণে
মঙ্গলবার (২৮ জুলাই) সরাইল উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তারা এমন তথ্য তুলে ধরেন।
আজ সকাল১১ টার দি’কে উপজেলা পরিষদের হল রোমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো.সাইফুল ইসলাম।
তিনি তার বক্তব্যে মাদকের বিস্তার রোধে কঠোর নির্দেশনা প্রদান করে বলেন, “মাদক কেবল একজন ব্যক্তির ক্ষতি করে না, এটি পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়।
আমাদের লক্ষ্য হতে হবে কোনো অবস্থাতেই যেন কোনো জায়গায় মাদকের অস্তিত্ব না থাকে।”উপজেলা ছাত্র প্রতিনিধি আলিফ মাহম্মদ নাহিদ তার বক্তব্যে বলেন, মাঠের অভাবে তরুণরা খেলাধুলা থেকে বিচ্যুত হয়ে অপরাধ ও মাদকে আসক্ত হচ্ছে।
সরাইল অন্নদা ঐতিহাসিক একটি খেলার মাঠ ছিল, এ মাঠের অবস্থা এখন খুবই খারাপ, খেলা তো দূরের কথা চতুর দিকে ময়লা আবর্জনায় পড়ে রয়েছে। এই মাঠে একটি বিল্ডিং এর জন্য মাঠ দখল হয়ে গেছে, ছাত্র প্রতিনিধি আরোও বলেন, এই মাঠে এখন আর খেলা হয় না” অন্নদার এ মাঠে এখন মা’দ’কের হাট জমে। বসে মাদকে’র হাট।
স্কুলের মাঠ এবং মাদকের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে। যদি এলাকায় খেলাধুলার মাঠ থাকে, তবে তরুণরা মাদকের দিকে যাবে না। তারা ফুটবল, ক্রিকেট, ভলিবল সহ বিভিন্ন খেলায় ব্যস্ত থাকবে।
এতে করে তাদের মন ও মানসিকতা খেলাধুলার ওপরই মননিবেশ থাকে। একটি খেলার মাঠ থাকলে স্থানীয় তরুণরা সেখানে খেলাধুলার সুযোগ পাবে।মাদকের বিস্তার রোধে পুলিশও প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের একত্রে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা জামায়াতের আমীর মাে. এনাম খান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত)প্রধান শিক্ষক মো.আনোয়ার
হোসেন।
সরাইল থানা সাব-ইন্সপেক্টর সুদীপ কুমার বিশ্বাস। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.পারভেজ আহমেদ, মাও. জুহিরুল ইসলাম, মাও. মইনুল ইসলাম খন্দকার। বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুর রহমান,সরাইল সদর ইউপি চেয়ারম্যান মো.আব্দুল জব্বার, অরূয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনছুর আহমেদ।
কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সায়েদ মিয়া। পাকশিমুল ইউপি চেয়ারম্যান আবু কাউছার। সরাইল রিপোর্টাস ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন।
উপজেলা এনসিপি সভাপতি মো. মোবারক হোসাইন, সরাইল বাজার কমিটির সম্পাদক মো. বাবুল মিয়া,এদিকে:জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আইন-শৃঙ্খলা সভাশেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম এর’ সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিাত জুলাই গণঅভ্যুত্থানের অংশী জনেরা দিবসটি যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে পালনের জোরালো দাবি জানান।সভাপতির বক্তব্যে ইউএনও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের বিষয়ে সবাইকে আশ্বস্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের জন্মবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার...
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির ৬ দফা...
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ায় সমাজে...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা হবে।। আইন-শৃখলা...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা...