• দেশজুড়ে প্রধান সংবাদ
  • চাড়ালডাঙ্গা সীমান্তে ৭ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

চাড়ালডাঙ্গা সীমান্তে ৭ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ , ২৪ জুলাই ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- কালের বিবর্তন।

নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধীনস্থ গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক অবস্থানের কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে।

​আজ শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবির অধীনস্থ চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/২৪-আর এর নিকট এই ঘটনা ঘটে।

​বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা ৭ জন পুরুষ ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইন করার চেষ্টা চালান।

সংবাদ পাওয়ার সাথে সাথেই চাড়ালডাংগা বিওপির একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।

​এ সময় বিজিবি সদস্যরা অত্যন্ত সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে উক্ত ব্যক্তিদের সীমান্তের শূন্য লাইনের ভারতীয় অংশে অবস্থানরত অবস্থায় শনাক্ত করেন।

বর্তমানে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে সম্পূর্ণ বাধা প্রদান করা হয়েছে এবং নিকটবর্তী তারাবিহীন অংশ দিয়ে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।

​সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে ১৬ বিজিবির টহল দলগুলো সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে জানা গেছে।

মন্তব্য লিখুন

আরও খবর