
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও যথাযোগ্য মর্যাদায় কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ি ও ইসকন মন্দিরের ৯ দিনব্যাপী উৎসবের সমাপ্তি ঘটিয়ে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকাল সোয়া ৫টায় কেন্দ্রীয় দুর্গাবাড়ী ও ইসকন মন্দির থেকে পৃথক পৃথকভাবে শত শত নারী-পুরুষ ও শিশু ভক্তদের সমন্বয়ে দুটি বিশাল উল্টো রথ যাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্ব- স্ব মন্দিরে গিয়ে সমাপ্তি ঘটে।
উল্টো রথযাত্রা শুরুর প্রারম্ভে বিকাল ৫টায় কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়িতে সংক্ষিপ্ত আলোচনা সভায় সুমন দে এর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: আবুল হোসেন, প্রদীপ দত্ত রেন্টু, প্রমেশ পাল।
এ সময় উপস্থিত ছিলেন প্রনীত রঞ্জন দেবনাথ, আসহাবুজ্জামান শাওন, লিটন দত্ত, ভূষন রায়, অর্জুন দেব, অলক দেব প্রমুখ।
এইদিন নানা মাঙ্গলিক আনুষ্ঠানিকতা ও ভক্তদের অংশগ্রহণে উল্টো রথটানা হয়।
উৎসবে ধর্মীয় মঙ্গল আরতি, দর্শন আরতি ও অগ্নিহোত্রী যজ্ঞ পাঠ ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, ভাগবত আলোচনা ও ধর্মীয় সভা শেষে হরিনাম সংকীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ করা হয়।
পুরীর রথযাত্রা গুন্ডিচা যাত্রা নামে পরিচিত। এইদিন রথে জগন্নাথদেব তাঁর মাসির বাড়িতে যান।
৮ দিন ধরে বলরাম ও সুভদ্রাকে নিয়ে সেখানেই থাকেন। এরপর দশমী তিথিতে ৯ দিনের মাথায় গুন্ডিচা মন্দির থেকে বাড়ি ফেরেন।
নন্দীঘোষ রথে চড়েন জগন্নাথ, বলরাম চড়েন তালধ্বজে, সুভদ্রা দর্পদলন রথে চড়ে এই যাত্রা সম্পন্ন করেন। উল্টো পথে রথ আসায় এই যাত্রা উল্টো রথযাত্রা নামে পরিচিত।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের জন্মবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার...
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির ৬ দফা...
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ায় সমাজে...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা হবে।। আইন-শৃখলা...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা...