
শিক্ষার গুনগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও আধুনিক, যুগোপযোগী শিক্ষা ব্যবস্হা গড়ে তোলার লক্ষ্যে নরসিংদীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিক্ষক – কর্মচারী ঐক্যজোট নরসিংদী জেলার উদ্যোগে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে চিনিশপুর এমপির বাসভবনের হলরুমে অধ্যাপক বি.জি.রশিদ নওশের এর সভাপতিত্বে মতবিনিময় সভা শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, আলোচক হিসেবে ছিলেন নরসিংদী জেলা বাংলাদেশ বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবূুল ওয়াদুদ, মো. তৌহিদুল ইসলাম।
মতবিনিময় সভা পরিচালনস করেন ভিপি এ কে এম বাছেদ মোল্লা ভুট্টো।সভায় বক্তারা বলেন, একটি শিক্ষিত, দক্ষ ও নৈতিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়নের কোন বিকল্প নেই।
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক , শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিত ভাবে কাজ করতে হবে।
বক্তারা আরো বলেন শিক্ষা প্রতিষ্ঠানে ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, শিক্ষকের দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কার্যকর উদ্যেগ গ্রহণ সময়ের দাবি।
সভায় শিক্ষার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন ও মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে সুপারিশ করা হয়।
মতবিনিময় সভায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অংশ গ্রহণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের জন্মবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার...
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির ৬ দফা...
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ায় সমাজে...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা হবে।। আইন-শৃখলা...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা...