
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে পুলিশের বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত স্থান থেকে একটি একনালা পাইপগান উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, ২৮ জুলাই রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, শমশেরনগর রাজমহলের সামনে কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত সন্দেহভাজনরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে পুলিশ এবং সেটি জব্দ করা হয়।
এ ঘটনায় একজনের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তাকে গ্রেপ্তার এবং অস্ত্রের উৎস শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ পারভেজ বলেন উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ঘটনায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দীন জানান, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তার তদন্ত অব্যাহত রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি
ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি
ফরিদপুরে বাসের ভেতর চালক হত্যা, স্ত্রীর বিচার দাবি
ফরিদপুরে বাসের ভেতর চালক হত্যা, স্ত্রীর...
ঝিনাইদহে চারশ কুড়ি বস্তা সার আটক
ঝিনাইদহে চারশ কুড়ি বস্তা সার আটক
ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের পরিকল্পনা ডেমোক্র্যাটদের
ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের পরিকল্পনা ডেমোক্র্যাটদের
নেতানিয়াহু-ট্রাম্পের উত্তপ্ত বাক্যবিনিময়
নেতানিয়াহু-ট্রাম্পের উত্তপ্ত বাক্যবিনিময়
হামজার পজিশন নিয়ে নতুন আলোচনা
হামজার পজিশন নিয়ে নতুন আলোচনা