
ময়মনসিংহের ত্রিশালের ঐতিহাসিক বৈলর ইউনিয়নের কানহর গ্রামে ‘ধরার খাল’ পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) বেলা ১১টা ৫ মিনিটে তেজগাঁওয়ে নিজ কার্যালয় থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে সড়কপথে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দুুপরে ত্রিশালের বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখননেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ত্রিশাল নজরুল ডাক বাংলোতে বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানে যোগদান করবেন তিনি।
বিকেল ৫ টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগদান শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা (সড়ক পথে) রওনা দেবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মাগুরায় বাসের ধাক্কায় রিকশা যাত্রী নিহত
মাগুরায় বাসের ধাক্কায় রিকশা যাত্রী নিহত
বিদ্যুৎ ছাড়াই বাতাস থেকে পানি উৎপাদনের নতুন প্রযুক্তি
বিদ্যুৎ ছাড়াই বাতাস থেকে পানি উৎপাদনের...
সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত
সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত
গাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস ও কাভার্ডভ্যানে আগুন
গাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস ও...
শিল্পাঞ্চল রক্ষায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পাঞ্চল রক্ষায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
এক বিছানা থেকে দুই ভাই এখন পাশাপাশি কবরে
এক বিছানা থেকে দুই ভাই এখন...