
মোঃ আবু হানিফ, শেরপুর: “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ,” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মোবাইল ফোন সার্ভিসিং এন্ড রিপিয়ারিং বিষয়ক কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
৬ই মে বুধবার সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর (খামারবাড়ি) হলরুমে এ কর্মশালা উদ্বোধন করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান চৌধুরী।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কো-অর্ডিনেটর মোঃ শফিকুল ইসলাম খান ও শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ।
কর্মশালায় অতিথিরা, আগামী বাংলাদেশ গড়তে যুবকদের প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের প্রতি আগ্রহ সৃষ্টি করতে আহ্বান করা হয়। সেই সাথে চাকুরীর পিছে না ছুটে উদ্যোক্তা সৃষ্টি করে নিজেকে চাকরি দাতা হিসেবে প্রতিষ্ঠা করার পরামর্শ দেওয়া হয়।
প্রশিক্ষণে এক মাস মেয়াদী ২০ জন যুবক ও যুবতী অংশ নেয়। তাদেরকে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করা হবে। একই সাথে যারা কর্মদক্ষতায় এগিয়ে যাবে তাদেরকে ঋণের সুবিধা দেওয়া হবে বলে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর সূত্র জানায়।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক