মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম এবং জননিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
এসময় আরও বক্তব্য দেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন, এনএসআইয়ের উপপরিচালক মো. ইফতেখারুল হক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান ও জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী মো. লিখন মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, শেরপুরের উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলার পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত