বেনাপোল সি অ্যান্ড এফ স্টাফ এসোসিয়েশন নির্বাচন: প্রচারণায় ‘আমিরুল-বনি’ পরিষদ

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ , ৬ মে ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 weeks আগে
ছবি- কালের বিবর্তন।

মোঃ জমির হোসেনঃ আসন্ন ১৩ মে ২০২৬, বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং (সি অ্যান্ড এফ) এজেন্ট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে বন্দর নগরী বেনাপোলে ইতোমধ্যে বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া। প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমে উঠেছে পুরো এলাকা।

এরই মধ্যে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ তাদের প্যানেল পরিচিতি ও প্রতীক ঘোষণার পর ব্যাপক প্রচারণা শুরু করেছে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ আমিরুল ইসলাম (মেসার্স নীরা এন্টারপ্রাইজ), যার প্রতীক ‘চেয়ার’। সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোঃ বদরুজ্জামান (বনি) (মেসার্স লিটন এন্টারপ্রাইজ), তার প্রতীক ‘তরবারী’।

প্যানেলটি তাদের নির্বাচনী স্লোগান দিয়েছে— “ঊষার গগণে জ্বালাবো সেবার আলো, নেভাবো সব অন্ধকার।” এই স্লোগানকে সামনে রেখে তারা ভোটারদের মাঝে উন্নয়ন, সেবা ও অধিকার রক্ষার প্রতিশ্রুতি তুলে ধরছেন।

প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন— সিনিয়র সহ-সভাপতি পদে আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম (তালা) ও মোঃ শাকিরুল ইসলাম (মোটরসাইকেল); সহ-সভাপতি পদে মোঃ মাহবুবুর রহমান (চাকা) ও মোঃ সাইফুল ইসলাম আসাদ (গরুর গাড়ি); সাংগঠনিক সম্পাদক পদে আসানুর রহমান (হাতুড়ি); দপ্তর সম্পাদক পদে রানা আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত); অর্থ সম্পাদক পদে আব্দুল্লাহ আল ফয়সাল (দেয়াল ঘড়ি); শ্রম ও জনকল্যাণ সম্পাদক পদে মোঃ রায়হান সিদ্দিকী (মোবাইল ফোন); কাস্টমস বিষয়ক সম্পাদক পদে মোঃ শহিদুল আলম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত); বন্দর বিষয়ক সম্পাদক পদে মোঃ আঃ সাত্তার (ট্রাক); কার্গো শাখা বিষয়ক সম্পাদক পদে মোঃ আসাদুজ্জামান (টেলিভিশন); প্রচার সম্পাদক পদে মোঃ সজিবুর রহমান (ঘুড়ি); ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আক্তারুজ্জামান সনি (ব্যাট); ব্যাংক বিষয়ক সম্পাদক পদে মোঃ হায়দার আলী (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত); রপ্তানি বিষয়ক সম্পাদক পদে মোঃ হাসানুর জামান (হাত পাখা)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ মাহবুব রুবেল (ইজিবাইক), মোঃ সাগর হোসেন (বটগাছ), মোঃ জসিম উদ্দিন (বেহালা) এবং মোঃ রেদওয়ানুল ইসলাম সীমান্ত (আম)।
নির্বাচনী তফসিল অনুযায়ী, ওইদিন স্টাফ এসোসিয়েশনের নিজস্ব ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ তাদের ইশতেহারে সদস্যদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, কর্মপরিবেশ উন্নয়ন এবং স্টাফ এসোসিয়েশনকে আধুনিক ও গতিশীল প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার করেছে। প্যানেলটির নেতারা দাবি করেছেন, তারা ইতোমধ্যে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন।

তারা ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন, যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সংগঠনের উন্নয়ন ও অগ্রযাত্রা নিশ্চিত করতে তাদের প্যানেলকে সমর্থন দেওয়ার জন্য।