
মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বোয়িং ও বাংলাদেশ বিমানের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন বোয়িংয়ের কাছ থেকে উড়োহাহাজ কেনার বিষয়ে চুক্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস নতুন রুট চালুর পরিকল্পনা করছে। এজন্য পুরোনো বোয়িংগুলো সরিয়ে নতুন বোয়িং কেনা হচ্ছে। এতে বিমানের যাত্রীসেবা আরও উন্নত হবে।’
রুমি এ হোসেন আরও বলেন, ‘আমরা এরই মধ্যে ২৫শতাংশ দেশি যাত্রীদের সেবা দিচ্ছি। তাই আমাদের বেশি বোয়িং প্রয়োজন। আমাদের বিদেশি এয়ারলাইনসগুলোর সঙ্গে পাল্লা দিয়ে অনেক দূর যেতে হবে।’
মার্কিন প্রতিষ্ঠান থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি আজমার্কিন প্রতিষ্ঠান থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি আজ বোয়িংয়ের বাণিজ্যিক বিমান বিভাগের ভাইস প্রেসিডেন্ট পল রিঘি বলেন, ‘১৪টি উড়োজাহাজ কেনার বিষয়টি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশের সঙ্গে এ চুক্তি সই করে আমরা গর্বিত।’
বোয়িংয়ের উড়োজাহাজ কেনার চুক্তি সইয়ের এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ।’
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...