মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন।বিএনপি সরকার কৃষকদের মনেপ্রাণে বিশ্বাস করে। দেশের ৭৫ ভাগ মানুষ কৃষিরসাথে সম্পৃক্ত। তাদের কষ্টে ফলানো ফসল হারানোর বেদনা অনেক। এ সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা।
কৃষকদের উন্নয়নে সরকার বহুমাতৃক পরিকল্পনা নিয়ে রেখেছে।বিএনপি সরকার কৃষি বান্দব সরকার।কৃষকের উন্নয়নে যা যা করা প্রয়োজন সব কিছু করে যাবে। কৃষি মন্ত্রী বলেন, আমিও একজন কৃষক।জমি থেকে বাড়ি পর্যন্ত ধান আনা যে কি পরিমান কষ্ট হয় আমি তা জানি।
তাই কৃষকের কথা চিন্তা করে বর্তমান সরকার।এছাড়াও কিশোরগঞ্জের অল ওয়েদার রোড সম্পর্কে তিনি বলেন, এই সড়কটির কারণে পানি প্রবাহে বাধাগ্রস্ত হয় কি না তা অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ে কমিটি করা হয়েছে। তারা কাজ করছে।
যদি কোথাও সমস্যা থাকে সে অনুযায়ী সমাধানে তারা কাজ করবেন। তিনি আজ শনিবার দুপুরে ব্রাণবাড়িয়ার নাসিরনগর মেদির হাওর পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় তার সাথে স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান, জেলা প্রশাসক মো: আবু সাঈদ, নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বছর ৩৬ টাকা কেজি দরে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করছে।তিনি বলেন,প্রত্যেক কৃষক যাথে সরকারী দরে ধান বিক্রি করতে পারে সেই জন্য প্রয়োজনে আমরা প্রত্যেক ইউনিয়নে মাইকিং করাবো।
পরে তিনি ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ৬০ মেঃ টন চাউল ও ৭ লক্ষ টাকার চেক বিতরণ করেন, সরকারী খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ধান ক্রয় করার কর্ম সুচী উদ্ভোদন করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত