
শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালীঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বজ্রপাতে মৃত লুৎফুন্নাহার রোমানা (৪০) আজ সোমবার (৪ই মে) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের দক্ষিণ আলী রোড় রজবেন্নেছা মসজিদ সংলগ্ন এলাকায় মারা যান।
রামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মারজাহান আক্তার পাখি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ আলী রোড় এর আবু নাছেরের স্ত্রী লুৎফুন্নাহার রোমানা আজ সোমবার বেলা ১২ টায় ভারি বৃষ্টিপাত শুরু হলে গরু আনতে বাড়ির দক্ষিণে পাশ্বে জমিনে যান,গরু নিয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে রাস্তার ওপর পৌঁছালে বজ্রপাতে আহত হন।
পরে স্থানীয়রা কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বলেন, বজ্রপাতে গৃহবধূ নিহত হওয়ার কথা জানতে পেরেছি, প্রাথমিকভাবে তার পরিবারকে আমরা কিছু সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি, তবে তারা যদি সহযোগিতার আবেদন করেন সরকারিভাবে তার পরিবারকে সহযোগিতা করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...