
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: মৌলভীবাজারের জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে শুক্রবার রাত থেকে শনিবার দিন ব্যাপী থেমে থেমে টানা ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারে। এই অঞ্চলে গত ৩০ ঘণ্টায় ১৬০.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। শনিবার (০২ মে) দুপুর ১২টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার সকালে ভারী বষর্নের ফলে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়ার গাড়ী ভাঙ্গা এলাকায় টিলা থেকে গাছ ধবসে পড়ে সড়ক যোগাযোগ প্রায় ৩ ঘন্টা বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে লাউয়াছড়া বন রেঞ্জে ও সড়ক ও জনপথের কর্মীরা সড়কে উপড়ে পড়া গাছ কেটে সরিয়ে নিলে সড়ক যোগাযোগ পুনরায় চালু হয়।
শুত্রবার ভোররাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। এতে করে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই সাথে ব্যবসা-বাণিজ্যও স্থবির হয়ে পড়েছে। উপজেলার প্রধান প্রধান বাজার সমুহে ড্রেনে পানি নিস্কাষন করতে না পারায় বিভিন্ন মার্কেটসহ নিম্ন এলাকা পানিতে তলিয়ে গেছে।
শহরের ব্যবসায়ীরা জানান, ভোররাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। এতে করে স্থবির হয়ে পড়েছে ব্যবসা বানিজ্য। বাজারে মানুষ নেই বললেই চলে।
এদিকে টানা ভারী বর্ষনের কারনে ধলাই নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলে পাহাড়ী লাঘাট,ক্ষিনী,লাউয়াছড়ার পানি বৃদ্ধি পেয়ে উপজেলার পতনউষার,শমসেরনগর,আদমপুর ও কমলগঞ্জ সদর ইউনিয়নের নিন্মাঞ্চলের বোরো ফসল পানিতে তলিয়ে গেছে।
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, উপজেলায় বোরো আবাদ হয়েছে ৫ হাজার ২শ হেক্টর। আকস্মিক পানিতে পুরো তলিয়েছে ৭০ হেক্টর এবং আংশিক তলিয়েছে ৩ শ ৫০ হেক্টর।
এদিকে অব্যাহত বৃষ্টিপাতের কারণে জেলার বিভিন্ন উপজেলায় টিলা ধসের আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস থেকে এ বিষয়ে সতর্ক বার্তাও দেওয়া হয়েছে।
মো. আনিসুর রহমান আরও জানান, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ১৬০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন এ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...