
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ মোস্তফা (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক মোস্তফা শ্রীবরদী সদর ইউনিয়নের মামদামারি গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গভীর রাতে শ্রীবরদী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের মুন্সিপাড়া গ্রামের হাবিবুর রহমানের দক্ষিণমুখী চৌচালা টিনের বসতঘরের সামনে থেকে মোস্তফাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট।
এ ঘটনায় শুক্রবার সকালে পুলিশ বাদী হয়ে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, মোস্তফাকে মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...