
শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী: নোয়াখালীর বসুরহাটে আশ্রাফুল উলূম (কাওমী) মাদ্রাসার প্রধান শিক্ষক,হেফাজতে ইসলাম বাংলাদেশের কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি প্রবীণ আলেমেদ্বীন, পীরে কামেল হযরত মাওলানা মোহাম্মদ মোস্তফা সূফি (রঃ) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার (৫ই মে) বিকেল ৪ টায় উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে মাওলানা আহমদ।
এর আগে তিনি বার্ধক্য জনিত কারনে বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর।
শিক্ষা জীবনে তিনি স্থানীয় হাজারী হাট আলিম মাদ্রাসা থেকে দাখিল শেষ করে ফেনীর সোনাগাজী দারুল উলুম আল হোছাইনিয়া ওলামা বাজার মাদ্রাসায় দাওরা হাদিস পাশ করেন। শিক্ষাজীবন শেষে ১৯৬৮ সালে তাঁর নানা মাওলানা মোজাফফর আহমদের স্থলাভিষিক্ত হয়ে বসুরহাট আশরাফুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন তিনি। দীর্ঘ ৫৮ বছর মাদ্রাসায় তিনি প্রধান শিক্ষক হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেছেন। এসময়ে তিনি অত্যন্ত সহজ সরল জীবন যাপনের কারনে মানুষ তাঁকে সূফি উপাধী দেন।
পারিবারিক জীবনে তিনি ২ মেয়ে ও ৪ ছেলের জনক। তার মেঝো ছেলে আহমুদুল হাসান বর্তমানে আশরাফুল উলুম মাদ্রাসার সহকারী প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন,আত্মীয়-স্বজনসহ সহস্রাধিক ছাত্র-শিক্ষক রেখে গেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক