
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): এবছর জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’। বৃহস্পতিবার (২৩ এপ্রিল)সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা বিভাগ কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন। ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহ ব্যাপী এই কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্যোগে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সপ্তাহ ব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনছুর আহমেদ। উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম হোসেন।
ডা. বায়তুল ইসলাম সোহাগ। ডা.লুৎফা হাই। ডা. সামিহা।উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা মো. মাহবুবুল হক। মো. বোরহান উদ্দিন। বদর উদ্দিন অধ্যক্ষ। মো.শহিদুল ইসলাম প্রভাষক। সরাইল উপজেলার রিপোর্টাস ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন।
উদ্বোধনী র্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে স্বাস্থ্যকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশু, কিশোর -কিশোরী, গর্ভবতী নারীসহ সকল শ্রেণির মানুষের সুষম খাদ্য নিশ্চিত করতে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। জাতীয় পুষ্টি সপ্তাহের এই কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদী।”
বক্তারা আরও বলেন, অপুষ্টি দূরীকরণে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ জন্য পরিবার, সমাজ ও সরকারি-বেসরকারি সকল পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে পুষ্টি বিষয়ক আলোচনা সভা, সচেতনতা মূলক কার্যক্রম, স্কুলভিত্তিক প্রচারাভিযান এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জাতীয় পুষ্টি সপ্তাহ পালনের মাধ্যমে জনগণের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি সুস্থ, সবল ও কর্মক্ষম জাতি গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব অন্যান্য কর্মকর্তারা এবং চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...