
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
তিনি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি উপজেলায় বিভিন্ন অপরাধ চিত্রের সার্বিক বিষয়ে আলোচনার পাশাপাশি আইন- শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আইন-শৃঙ্খলা কমিটির সদস্যসহ সকলের একান্ত সহযোগিতা কামনা করেন।
এতে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক চিকিৎসক ডা. আলী আজম রাকিব।সরাইল থানা পরিদর্শক (তদন্ত)মো.জুহিরুল ইসলাম তালুকদার।সরাইল উপজেলা বিএনপি সভাপতি মো.আনিছুল ইসলাম ঠাকুর। মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মো.মাহফুজুর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নৌসাদ আহমেদ, উপজেলা খাদ্য- নিয়ন্ত্রক কর্মকর্তা,মো.তাকবির হোসেন।
উপজেলা প্রকৌশলী মো.আমিনুল ইসলাম মৃধা, মো. মমিন মিয়া, মো. আইয়ুব খান মাষ্টার। সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জাব্বার, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসেন।কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সায়েদ মিয়া, সরাইল উপজেলা রিপোর্টস ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন।
সাংবাদিক মো. শরিফ উদ্দিন, সাংবাদিক মো.তফসির আহমেদসহকমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপস্থিত সদস্যরা মাদক, প্রশাসন পাড়ায় চুরি,বাল্য বিবাহ,রাস্তার কাজে অনিয়ম, অনলাইন জুয়া,গ্রাম্য দাঙ্গা,সরকারি খাল উদ্ধার, সরাইল পাবলিক লাইব্রেরী ও উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনগণের প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন।
ইউএনও এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এবং সকলের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...