
যশোর জেলার শার্শা সীমান্তে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (০৪ এপ্রিল ২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপি এবং সিপিসি, র্যাব-৬ এর একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
অভিযানে আটককৃত আসামিরা হলো— শার্শা উপজেলার মো. সুমন মিয়া (১৭) এবং একই উপজেলার মো. নয়ন মিয়া (২০)।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপি ও র্যাব-৬ এর সমন্বয়ে একটি বিশেষ যৌথ টহল দল অভিযান শুরু করে। অভিযানে সন্দেহভাজন দুই যুবককে তল্লাশি করে ৩৭২ বোতল ভারতীয় ‘WINCEREX’ নামক সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকসহ দুই আসামিকে তাৎক্ষণিক আটক করে পরবর্তীতে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা বৃদ্ধির ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।
তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকা মাদক ও অন্যান্য চোরাচালান মুক্ত রাখতে বিজিবি’র এ ধরণের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক