পিরোজপুরের নাজিরপুরে ১ হাজর পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক ১

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ , ১৯ এপ্রিল ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- কালের বিবর্তন।

মুহাম্মদ জাহিদুল হক,নাজিরপুর (পিরোজপুর): পিরোজপুর জেলার নাজিরপুরে ১ হাজর ইয়াবা সহ আরিফউদ্দিন মন্ডল( ৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

গতকাল  শনিবার (১৮এপ্রিল )সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাটিভাংগা ইউনিয়নের  মাটিভাংগা পুলিশ ক্যাম্পের চেকপোস্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আঞ্চলিক মহাসড়কের ওপর থেকে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গামারিতলা গ্রামের বাসিন্দা আরিফ উদ্দিন মন্ডল (৩৪)-কে আটক করা হয়। তার কাছ থেকে ১,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান থানায় উপস্থিত হন। তিনি বলেন, মাদকবিরোধী অভিযানে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

নাজিরপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম আরও জানান, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে আজ রবিবার আটক মাদক কারবারীকে মাদকদ্রব্য আইনের নিয়মিত মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।