
নরসিংদীর পলাশে এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার পলাশ উপজেলার প্রধান সড়কে মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ গ্রহন করেন। পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের আতশী পাড়া গ্রামের নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা চেষ্টার প্রতিবাদে ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পলাশ উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারের আয়োজনে ধর্ষক অর্জুন বাদশা (মাদক ব্যবসায়ী), হাফিজুর রহমান কে গ্রেফতার ও ফাঁসির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি
আলম মোল্লা,পলাশ উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি লিপন দেবনাথ, উপজেলা হিন্দু যুব মহাজোটের আহ্বায়ক প্রলয় দেবনাথ জুয়েল, পলাশ থানা হিন্দু ছাত্র মহাজোটের আহবায়ক শিশির চন্দ্র ধর প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীদের উপর এমন বর্বরোচিত ধর্ষন শুধু পরিবারের জন্য নয়, সমাজের জন্য লজ্জাজনক। অবিলম্বে ধর্ষকদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
গত ১৫ এপ্রিল পলাশে সানের বাড়ীর আতসীপাড়া গ্রামের রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার পথে এক স্কুল ছাএীকে ওই গ্রামের অর্জুন বাদশা ও হাফিজুর তাকে পথরোধ করে জোরপুর্ব্বক তুলে নিয়ে যায়। পরে পাশের একটি কলাবাগানে নিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
পরে পুলিশ ওই দিনই হাফিজুর কে গ্রেফতার করে। মানববন্ধনে পলাশ থানা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাএছাএীসহ সর্বস্তরের জনগণ এতে অংশগ্রহন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...