
শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালীঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মাটি খননের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে।
আজ ২৭ এপ্রিল (সোমবার) দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজহার আলীর বাড়ি থেকে পুলিশ মর্টার শেলটি উদ্ধার করে।
এর আগে, শনিবার দুপুর আনুমানিক ২:৩০ মিনিটের সময় উপজেলার দৈয়ারা গ্রামে মাটি খননের সময় এটি পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার জয়াগ ইউনিয়নের দৈয়ারা গ্রামের মানিক মিস্ত্রির বাড়ির পাশে শ্রমিকরা মাটি খোঁড়ার কাজ করছিলেন।
এ সময় তারা হঠাৎ লোহার মতো একটি শক্ত বস্তুর সন্ধান পান। পরে সেটি পরিষ্কার করলে একটি শক্তিশালী মর্টার শেল দেখতে পায় তারা।
কৌতূহলবশত শ্রমিকরা বিষয়টি পুলিশকে না জানিয়ে শেলটি বাড়িতে নিয়ে যান। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ সোমবার দুপুরে আজহার আলীর বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মর্টার শেলটি অনেক পুরোনো এবং সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ের হতে পারে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করেছে এবং বিষয়টি ঢাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...