
শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালীঃ নোয়াখালীর কবিরহাট উপজেলায় ধান কাটার গাড়ি ও গাছবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মিয়া (৩১) নামে এক যুবক নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।
২৮ই এপ্রিল(মঙ্গলবার) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা গেছে, বিকালে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের জোরালগঞ্জ সড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
একটি ধান বোঝাই গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি গাছ পরিবহনকারী গাড়ির সজোরে ধাক্কা লাগলে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় গাড়ির চাকার নিচে পড়ে একজন মারা যায়।
নিহত মোহাম্মদ মিয়া (৩১) সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নের বাসিন্দা। আহতরা হলেন- সুবর্ণচর উপজেলা চর জুবলি ইউনিয়নের মাহমুদুল্লাহর ছেলে মোহাম্মদ রুবেল (২৬) , আবদুল মালেকের ছেলে মোহাম্মদ হান্নান (৩৯), নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ জামাল উদ্দিন (৪১)।
দূর্ঘটনার পরপরই ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে বাকি তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহত তিনজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
বর্তমানে পুলিশ সদস্যরা সেখানে উদ্ধার কাজ ও তদন্তে নিয়োজিত আছেন। তবে হতাহতদের সঠিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...