
‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা, স্বপ্নের পথে, বিজয়ে সাথে’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে আগামী ২রা মে থেকে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার হলরুমে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম।
তিনি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে “নতুন কুঁড়ি স্পোর্টস” এর মাধ্যমে জনপ্রিয় ৮টি ইভেন্টে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং রাষ্ট্রীয় ভাবে মেধা বিকাশের লক্ষ্যে আগামী ০২ মে বিকেল ৩ টায় জয়পুরহাট স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”।
প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি দেশব্যাপী একযোগে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠান শেষ হবে ৯ মে।
প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রসাশক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট সাজ্জাদ হোসেন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...