
শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালীঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাহজাদপুরে উৎসবমুখর পরিবেশে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী তরুণদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহির উদ্দিন জহির। প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন শেখ মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকো ভিশন স্পন্সরের পক্ষ থেকে নিরব হৃদয় এবং হেলাল উদ্দিন চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই ধারাভাষ্যকার গাজী সুমন ও আলাউদ্দিন, যারা মাঠে উপস্থিত দর্শকদের জন্য খেলার ধারাভাষ্যের মাধ্যমে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজন সফলভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটির সদস্য ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...