
ফিফা কংগ্রেসে যোগ দিতে কানাডার ভ্যাঙ্কুবারে যাওয়ার পরিকল্পনা করেছিলেন ইরানিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ। তবে তাকে সেখানে প্রবেশ করতে দেয়নি কানাডা।
ইরানের সংবাদমাধ্যম তাসনিম এবং ইউএসএ টুডে এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুসারে, ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে ‘অনুপযুক্ত আচরণ’-এর অভিযোগ তুলে তাজকে পরবর্তী ফ্লাইটে ফেরত পাঠানো হয়। তার সঙ্গে ছিলেন ফেডারেশনের মহাসচিব হেদায়াত মমবেইনি এবং ডেপুটি হামিদ মোমেনি।
খবরে বলা হয়েছে, তাজ কানাডায় প্রবেশের জন্য অস্থায়ী রেসিডেন্ট পারমিট পেলেও শেষ পর্যন্ত তাকে ঢুকতে দেওয়া হয়নি। এর প্রধান কারণ হিসেবে তার ইসলামিক রেভ্যোলুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে।
অতীতে আইআরজিসির একজন কমান্ডার ছিলেন তাজ। আর কানাডা আইআরজিসিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।
ধারণা করা হচ্ছে, তাজকে কানাডায় অবতরণের অনুমতি দেওয়া হলেও জিজ্ঞাসাবাদের পর প্রবেশাধিকার বাতিল করা হয় এবং গত মঙ্গলবার (২৮ এপ্রিল) তাকে ফেরত পাঠানো হয়।
কানাডার অভিবাসন মন্ত্রণালয় নির্দিষ্ট এই ঘটনায় মন্তব্য না করলেও জানায়, সরকারের অবস্থান পরিষ্কার, আইআরজিসি কর্মকর্তারা কানাডায় প্রবেশের অযোগ্য এবং তাদের এখানে কোনো স্থান নেই। আমরা আইআরজিসিকে জবাবদিহিতার আওতায় আনতে কঠোর পদক্ষেপ নিয়েছি এবং তা অব্যাহত রাখব, একইসঙ্গে কানাডার নাগরিকদের নিরাপত্তা ও অভিবাসন ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করব।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...