
শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালীঃ নোয়াখালী কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় অবস্থিত ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশন মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজ’র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল ২৮ই এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০ টায় শুরু হয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ নুরুল হাকিম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরুল আলম সিকদার, বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসাইন, এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নিজাম উদ্দিনসহ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বুয়েট-এর প্রাক্তন ডীন এবং অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর ড. সামসুদ্দীন আহমেদ। সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত প্রাঞ্জলভাবে উপস্থাপনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মুফতী হাবিব উল্যাহ ও মুফতী হাফিজ উল্যাহ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের বহুভাষিক প্রতিভা প্রদর্শন। শিক্ষার্থীরা আরবি ও ইংরেজি ভাষায় চমৎকার বক্তৃতা এবং ডায়ালগ উপস্থাপন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...