সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১–দলীয় ঐক্য

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ , ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে

সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়নে কয়েক মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকায় মহাসমাবেশ ও বিভাগীয় শহরগুলোয় সমাবেশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ১১–দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। তিনি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল।

মন্তব্য লিখুন

আরও খবর