নাটোরের লালপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে সহকারি কমিশনার ( ভূমি) মোঃ আবির হোসেনের সভাপতিত্বে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হারুনার রশিদ পাপ্পু, অতিরিক্ত কৃষি অফিসার শেখ মোহাম্মদ মামুর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ মুনজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আব্দুল্লাহ, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ জাহিদ হাসান, উপজেলা মৎস্য অফিসার প্রিয়া রানী সরকার, উপজেলা নির্বাচন অফিসার জায়দা খাতুন , গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম মোলাম প্রমুখ।
সভায় বাংলা নববর্ষকে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিত্রাঙ্গন , সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা , খেলাধুলা সহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত