লালপুরে অবৈধভাবে তেল বিক্রি ও বালি উত্তোলনের অভিযোগে জরিমানা

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ , ২৬ এপ্রিল ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- কালের বিবর্তন।

নাটোরের লালপুরে অবৈধভাবে ইটভাটায় জ্বালানি তেল ডিজেল সরবরাহ ও পদ্মা নদী থেকে অবৈধভাবে ভরাট বালি উত্তোলনের অভিযোগে পৃথক দুটি অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবীর হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোববার (২৬ এপ্রিল ২০২৬) সকালে অভিযোগের প্রেক্ষিতে উপজেলার লালপুর বাজারে ভাই ভাই ওয়েল সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় দোকানে সংরক্ষিত সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে আনুমানিক ১৩০০ লিটার ডিজেল অবৈধ ইট ভাটায় সরবরাহের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক সর্বোচ্চ ৫০০০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

একই দিনে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া কয়লারডহর এলাকায় পদ্মা নদী থেকে অবৈধ ভরাট বালি উত্তোলনের অভিযোগে মো: শাহিন (৩৫) নামের একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শর্তে তার থেকে মুচলেকা গ্রহন করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবীর হোসেন জানান, অভিযানে বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনী সহযোগিতা করেন, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।