বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে ১৪৩৩ নববর্ষ উদযাপণ

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ , ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- কালের বিবর্তন।

​মোঃ জমির হোসেন,(শার্শা বেনাপোল): যশোরের সীমান্ত শহর বেনাপোলে অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নেওয়া হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে বেনাপোল-যশোর মহাসড়কে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও র‍্যালি বের করা হয়।

​শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারী নারী-পুরুষ ও শিশুরা বৈশাখী সাজে সজ্জিত হয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নতুন বছরকে স্বাগত জানায়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ‘এসো হে বৈশাখ’ লেখা কুলা ও বিভিন্ন লোকজ সরঞ্জাম প্রদর্শন করে।

এই বর্ণাঢ্য র‍্যালিতে নেতৃত্ব দেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন:
​পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, ​সরগম সঙ্গীত একাডেমির সভাপতি ও শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম।

​বিশিষ্ট সাংবাদিক আজিজুল হক। ​এছাড়াও পৌর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের সাধারণ মানুষ ও সাংস্কৃতিক কর্মীরা এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শোভাযাত্রা শেষে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সরগম সঙ্গীত একাডেমী। অনুষ্ঠানে একাডেমী’র শিল্পিগণ এতে সঙ্গীত পরিবেশন করেন। এর পাশাপাশি সেখানে শিশু চিত্রাঙ্কণ প্রতিযোগীতারও আয়োজন করা হয়।

বক্তারা নতুন বছরে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।