বিনামূল্যে বীজ ও সার পেল ২ হাজার অধিক কৃষক

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ , ১১ এপ্রিল ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- কালের বিবর্তন।

ব্রাহ্মণবাড়িয়ায় ২’হাজার ৭’শত জন কৃষকদের মাঝে প্রনোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য জেলা বিএনপি সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিনের সভাপতিত্বে প্রধান আলোচনা করেন সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম।

সার ও বীজ বিতরণ অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এবিএম মোমিনুল হক মুমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আজম, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি শহিদুল ইসলাম প্রমুখ।

সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় প্রনোদনার কর্মসূচীর আওতায় ২’হাজার ৭’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

তিনি আরো জানান, এ বছর পহেলা বৈশাখের আগেই সঠিক সময়ে কৃষকদের মাঝে আউশ ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। যাতে কৃষকগণ সঠিক সময়ে বীজতলা করতে পারে। চলতি বছরে আউশ আমাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪’হাজার হেক্টর।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল বলেন, আউশ আমাদের লক্ষ্যে এই বীজ ও স্যার বিতরণ করা হয়েছে। কৃষকরা এদেশের অর্থনৈতিক চালিকাশক্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালকাটা কর্মসূচির মাধ্যমে এ দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছেন।

আজকে তার ওই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করেছেন। ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ৫’হাজার টাকার সুদসহ মওকুফ করেছিল। পাশাপাশি ২৫ বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন।

তিনি আরো বলেন, বিএনপি একটি কৃষিবান্ধক দল। শুষ্ক মৌসুমে কৃষকরা যেন পানি পায়, সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান খালকাটা কর্মসূচি হাতে নিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের পাশে আছেন সেজন্য তিনি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। কোনো জমি জন্য পতিত রাখা না হয়, সব জমিতে ফসল আবাদ করতে কৃষকদের পরামর্শ দেন। এর আগে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন করেন।