
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী সোমবার দ্বিতীয় দফার আলোচনা হবে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত শনিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের নেতৃত্বে আলোচনা হয়।
ইরানের একটি সূত্র সংবাদমাধ্যম সিএনএনকে গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) এ তথ্য জানান। আর এ আলোচনাকে সামনে রেখে রোববার ইসলামাবাদে এসে পৌঁছাতে পারেন আলোচনাকারীরা।
গত শনিবারের আলোচনায় কোনো ব্রেকথ্রু না হলেও পাকিস্তানের মধ্যস্থতায় আবারও দুই দেশ আলোচনায় বসতে রাজি হয়। যদিও এটির সময় চূড়ান্ত করা হয়নি।
টানা ৪০ দিনের যুদ্ধের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়। মার্কিনিদের চাপে পড়ে এটি মানতে রাজি হয় দখলদার ইসরায়েল। তারাও ওইদিন থেকে ইরানে হামলা বন্ধ করে দেয়।
এরপর গত পরশুদিন লেবাননের সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায় ইসরায়েল। এর প্রেক্ষিতে হরমুজ প্রণালি খুলে দেয় তেহরান।
সূত্র: সিএনএন
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক