
ইরানের সরকারি প্রতিনিধিদের সঙ্গে সংলাপের জন্য ইসলাবাদের পথে রওনা হয়েছে মার্কিন প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স দলটির নেতৃত্ব দিচ্ছেন।
গতকাল শুক্রবার রাজধানী ওয়াশিংটনে বিমানে ওঠার আগে সাংবাদিকদের উদ্দেশে ভ্যান্স বলেন, “যদি ইরানি প্রতিনিধিরা সদিচ্ছা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক হয়, তাহলে আমারও অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই।”
“কিন্তু যদি তারা আমাদের সঙ্গে খেলতে চায়, চালাকি করতে চায়— তাহলে দেখবে যে আমরা এতটাও উদার-গ্রহণশীল নই।”
জে ডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ আছেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স টু’তে চেপে ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়েছে মার্কিন প্রতিনিধি দলটি। হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, জ্বালানি ভরার জন্য প্যারিসে মাত্র একবার যাত্রাবিরতি দেবে বিমানটি।
মার্কিন প্রতিনিধি দলটির যাত্রা শুরুর পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি দলটিকে কিছু পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।
এদিকে মার্কিন প্রতিনিধি দলটির রওনা হওয়ার কিছু সময় আগে ইসলামাবাদে পৌঁছে গেছে ইরানি প্রতিনিধি দলটি। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ দলটির নেতৃত্ব দিচ্ছেন।
এই দলে আরও আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের সচিব আলী আকবর আহমদিয়ান, উপপররাষ্ট্রমন্ত্রী কেজেম ঘারিবাবাদি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসলাইল বাঘাইসহ মোট ৭১ জন কর্মকর্তা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...