
পাইকগাছা উপজেলায় হাম-রুবেলা (এমআর) ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে তিন সপ্তাহব্যাপী টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শাকিলা আফরোজ, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, ক্যাশিয়ার দেব্রত সরকার, অফিস সহকারী মোঃ সরোয়ার হোসেন, পরিসংখ্যানবিদ মোঃ জাহাঙ্গীর আলম, এমটিইপিআই সাহানারা পারভিন, স্বাস্থ্য সহকারী বেবী সরদারসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত তিন সপ্তাহব্যাপী এ ক্যাম্পেইন চলবে। কর্মসূচির আওতায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ৩ দিন, বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পর্যায়ে ৮ দিন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ কর্মদিবস টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
এ বছর পাইকগাছা উপজেলায় মোট ২০ হাজার ৫৪৫ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...