পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের ৫ম দিন পালিত

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ , ২৭ এপ্রিল ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- কালের বিবর্তন।

“পুষ্টি বৈষম্য দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর ৫ম দিন পালিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।

গর্ভবতী ও প্রসূতি মায়েদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় মাতৃপুষ্টি ও পারিবারিক সুষম খাদ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে মাতৃস্বাস্থ্য সুরক্ষা, পুষ্টিকর খাবারের গুরুত্ব এবং পরিবারে সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সভায় উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. সুজন কুমার সরকার, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, পরিসংখ্যানবিদ মো. জাহাঙ্গীর আলমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বক্তারা বলেন, মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণের পাশাপাশি পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণের কোনো বিকল্প নেই।