
নরসিংদীর শিবপুরে উপজেলা এলাকায় সড়কের পাশে চলতি বছরের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার উত্তর পএ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসএসসি পরীক্ষার উদ্ধারকৃত উত্তরপএ গুলে অক্ষত ও সিলগালা অবস্হায় পাওয়া যায়।
জানা যায়, ঢাকা – সিলেট মহাসড়কের শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ব্রিজের নিচে উত্তর পএ গুলো পড়ে থাকতে দেখেন স্হানীয় এক যুবক । তিনটি বান্ডেলে মোট ২৬৮ টি এসএসসি পরীক্ষার উত্তর পএ পাওয়া যায়।
প্রথমে তিনি বিষয়টির গুরুত্ব না দিলেও পরে সে বুঝতে পারে এগুলো এসএসসি পরীক্ষার উত্তর পএ। মঙ্গলবার ২৮ এপ্রিল তিনি তাৎক্ষণিক ভাবে উত্তর পএ গুলো শিবপুর মডেল থানায় জমা দেন। বিষয়টি নিশ্চিত করেন পুলিশ, উপজেলা প্রশাসন।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, ডাক বিভাগের মাধ্যমে খাতা পরিবহনের সময় অসাবধানতাবশত গাড়ি থেকে ব্যান্ডেল পড়ে যায়। তবে এ ঘটনায় দায়িত্ব অবহেলার বিষয়টি তদন্ত করে হচ্ছে বলে জানা যায়।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন ও শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্হল পরিদর্শন করেন।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন গনমাধ্যমকে জানান, এসএসসি পরীক্ষার উত্তর পএ সম্পূর্ণ অক্ষত ও সিলগালা অবস্হায় উদ্ধার করা হয়। এতে বড় ধরনের কোন অনিয়ম ও সমস্যা সৃষ্টি হয়নি।
পরে উত্তর পএ গুলো পুনরায় সিলগালা করে শিবপুর উপজেলা পোস্ট অফিসে জমা দেয়া হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক