
নরসিংদীর পলাশে প্রবীণদের অধিকার সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিক-এর আয়োজনে এবং রূপান্তর খুলনার সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ ‘পটগান’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজ বুধবার (৮ এপ্রিল) বিকালে পলাশ উপজেলা পরিষদ বটতলা চত্বরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রবীণদের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে পটগান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক প্রদর্শন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) রাকীন মাশরুর খান, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-পলাশ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর খন্দকার রিয়াজ হোসাইন, প্রোগ্রাম অফিসার- মোখলেছুর রহমান, সাব-ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মইনুল হক, মনিটরিং ফ্যাসিলিটেটর মেহেদী হাসান ও শারমিন সুলতানা ও বিভিন্ন ইউনিয়নের আন্তঃপ্রজন্ম ক্লাবের সদস্য ও স্থানীয় জনগণ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাদ্যযন্ত্রের তালের সাথে লোকজ সুরের মূর্ছনায় গানের প্রতিটি চরণে ফুটে উঠছে প্রবীণদের অধিকার, মর্যাদা এবং তাদের প্রতি সমাজের দায়িত্বের কথা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...