
নড়াইলে ক্যারিয়ার গাইডলাইন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার শাহাবাদ মাজীদিয়া কামিল মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী ছাত্রশিবির শাহাবাদ মডেল শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও ক্যারিয়ার গাইডলাইনে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।
ছাত্রশিবির শাহাবাদ মডেল শাখার সভাপতি আল শাহরিয়ার আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-কিশোর কণ্ঠ ফাউন্ডেশন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার চেয়ারম্যান আবু দারদা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন-ছাত্রশিবির শাহাবাদ মডেল শাখার সেক্রেটারি সাদ আহমেদ বেলাল।
বিশেষ অতিথি ছিলেন-ছাত্রশিবির জেলা শাখার সেক্রেটারি তাজ মোহাম্মদ, শাহাবাদ মাজীদিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ খিজির আহমেদ, শিক্ষক আহসান হাবিব, ইমদাদ হোসেন, মামুন খন্দকার, জিল্লুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুজাইফা তাসনিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরুখ খানসহ অনেকে।
ইসলামী সঙ্গীত পরিবেশনা করেন-আব্দুর রহিম এবং কোরআন তেলাওয়াত হাফেজ জাহিদুল ইসলাম।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক